প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৯:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত, তারা কঠোর নজরদারিতে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন- পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত আছে। তারা কঠোর নজরদারিতে রয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না সিদ্ধান্ত আদালতের।দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না। একমাত্র কূটনৈতিক চ্যানেলেই তাদের প্রত্যর্পণ সম্ভব।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক ফ্যাসিস্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী জানান, কোন রকম প্রাণহানি ছাড়া তাদের গোপালগঞ্জে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এডভোকেট সালাহ উদ্দিন মাহমুদ মাসুম
ভারপ্রাপ্ত সম্পাদক : অহিদ উদ্দিন মাহমুদ মুকুল
ব্যবস্থাপনা সম্পাদক : জান্নাতুল ফেরদৌস প্রিয়া
Copyright © 2026 দৈনিক নোয়াখালী বার্তা. All rights reserved.