মোঃ নুর হোসাইন :
নিবন্ধন পাওয়ায় নোয়াখালীতে মিষ্টি বিতরণ করেছে গণ অধিকার পরিষদ।জেলা শহর মাইজদীতে অবস্থিত জেলা কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতারা কালবেলার নোয়াখালী ব্যুরো চিফ অহিদ উদ্দিন মুকুল , উপকূলীয় সংবাদদাতা আশিকুর রহমান সহ উপস্থিত পেশাজীবি , দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষকে মিষ্টিমুখ করান।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য আব্দুজ জাহের, জেলা আহ্বায়ক তাজুল ইসলাম সুমন,যুব অধিকারের জেলা সভাপতি ওসমান গনি রুবেল , ছাত্র অধিকারের জেলা সভাপতি ফরহাদুল ইসলাম, এছাড়াও আরো উপস্থিত ছিলেন গন অধিকার নেতা আব্দুর রহিম ,বিপ্লব চৌধুরী ,ইউছুফ আশরাফ,মহিন, বাবুল হোসেন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : এডভোকেট সালাহ উদ্দিন মাহমুদ মাসুম
ভারপ্রাপ্ত সম্পাদক : অহিদ উদ্দিন মাহমুদ মুকুল
ব্যবস্থাপনা সম্পাদক : জান্নাতুল ফেরদৌস প্রিয়া