মোঃ নুর হোসাইন :
নোয়াখালী জেলা শহর মাইজদীতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত নোয়াখালী পৌর পার্কে রিদম ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী ও বিনামূল্যে রক্তদানকারী সংগঠন রিদম ব্লাড ফাউন্ডেশনের নোয়াখালী জেলা দায়িত্বশীল বৃন্দ, স্বেচ্ছাসেবী এবং রক্তের গ্রুপ নির্ণয়কারী মেডিকেল টেকনোলজিস্টদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে বিনামূল্যে রক্তের গ্রুপ যাচাই কর্মসূচি উদ্বোধন করা হয়।
উক্ত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পে সুনিপুণ হাতে ও নির্ভুলভাবে বিভিন্ন বয়সী শতাধিক নারী,পুরুষ ও শিশুর রক্তের গ্রুপ যাচাই করা হয়।
সম্পাদক ও প্রকাশক : এডভোকেট সালাহ উদ্দিন মাহমুদ মাসুম
ভারপ্রাপ্ত সম্পাদক : অহিদ উদ্দিন মাহমুদ মুকুল
ব্যবস্থাপনা সম্পাদক : জান্নাতুল ফেরদৌস প্রিয়া