স্টাফ রিপোর্টার:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নেবিপ্রবি) বাংলা বিভাগে সেমিনার লাইব্রেরির উদ্বোধন ও গবেষণা পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনার লাইব্রেরির উদ্বোধন ও ‘নোবিপ্রবি বাংলা বিভাগ গবেষণা পত্রিকা’ শিরোনামে ২য় খণ্ডের মোড়ক উন্মেচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আমাদের অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থীবান্ধব একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। এক্ষেত্রে যা যা করা প্রয়োজন আমরা তা করবো। এ সেমিনার লাইব্রেরিতে শিক্ষার্থীরা বিভিন্ন পাঠ্যবই, জার্নাল, গবেষণাপত্র ইত্যাদি পড়ার সুযোগ পাবে। যা তাদের একাডেমিক এবং বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমডি. মাসুদ রহমানসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।