২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কিডনির জটিলতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন

মোঃ নুর হোসাইন :
কিডনির জটিল সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি লিয়াকত আলী খান। ইতোমধ্যে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ও সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক এটিএম মাওলাদাদ চৌধুরীর অধীনে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, লিয়াকত আলী খানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।

লিয়াকত আলী খান তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে তার পরিবারের পক্ষ থেকেও দেশবাসী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।

লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী

কিডনির জটিলতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন

আপডেট: ০৯:৩৪:২০ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬