
মোঃ নুর হোসাইন :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬টি আসনে জমে উঠেছে জমজমাট নির্বাচনী লড়াই। ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু থেকে গণসংযোগ, উঠান বৈঠক, মাইকিং, বিলবোর্ড টানানো, নির্বাচনী মিছিল, নির্বাচনী জনসভা সহ বিভিন্ন ভাবে প্রচারণা চালিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। আজ ৯ ফেব্রুয়ারী প্রচারণার শেষ দিনে এসে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে। শেষ সময়ে সব প্রার্থীরা নানা নানা প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারী) নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন চাটখিল পৌর বাজারের সামনে নির্বাচনী জনসভা করেন। একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ সাইফ উল্লাহ চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী জনসভা করেন। নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জয়নাল আবেদীন ফারুক সোনাইমুড়ীতে গণসংযোগ করেন। একই আসনে ১১ দলীয় জোট থেকে এনসিপি মনোনীত শাপলা কলির প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া সেনবাগ বাজারে নির্বচনী মিছিল করেন। নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বরকত উল্লাহ বুলু চৌমুহনী রেলওয়ে মাঠে নির্বাচনী জনসভা করেন। একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন চৌমুহনী বাজারে নির্বাচনী মিছিল করেন। নোয়াখালী-৪ (সদর-সুবর্নচর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান মাইজদী পৌরবাজারের ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় করেন। একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ইসহাক খন্দকার উদয় সাধুর হাট পানামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভা করেন। নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থীর ফখরুল ইসলাম চর এলাহিতে গণসংযোগ ও উঠান বৈঠক করেন। একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা বেলায়ত হোসেন বসুরহাট বাজারে নির্বাচনী মিছিল করেন।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর মাহবুবুর রহমান শামীম হাতিয়ার সোনাদিয়াতে উঠান বৈঠক ও পথসভা করেন। একই আসনে ১১ দলীয় জোট থেকে এনসিপি মনোনীত শাপলা কলির প্রার্থী আব্দুল হান্নান মাসুদ হাতিয়ার ওছখালী বাজারে নির্বাচনী মিছিল ও জনসভা করেন।










