২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ স্পোর্টস অলিম্পিয়াডের নোসক ক্যাম্পাস অ্যাম্বাসেডর নির্বাচিত হলেন আবদুল কাদির

  • অনলাইন ডেস্ক
  • আপডেট: ০৯:২৪:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৮৩২

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ স্পোর্টস অলিম্পিয়াড (BSO)-এর নোয়াখালী সরকারি কলেজ (NGC) ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল কাদির। তিনি নোয়াখালী সরকারি কলেজের রসায়ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের একজন শিক্ষার্থী।

গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদের জন্য নির্বাচিত হন এবং পরদিন ১৫ অক্টোবর ২০২৬ তারিখে নিজের দায়িত্বভার বুঝে নেন।
ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে আবদুল কাদির এখন থেকে বাংলাদেশ স্পোর্টস অলিম্পিয়াডের ভবিষ্যৎ সব প্রতিযোগিতা, ইভেন্ট ও প্রোগ্রামে নোয়াখালী সরকারি কলেজসহ পুরো নোয়াখালী জেলা অঞ্চলের কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আবদুল কাদির বলেন,”আলহামদুলিল্লাহ, বাংলাদেশ স্পোর্টস অলিম্পিয়াডের মতো একটি স্বনামধন্য প্ল্যাটফর্মে নোয়াখালী অঞ্চলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। নোয়াখালীর শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সচেতনতা ও অলিম্পিয়াডের উদ্দেশ্য ছড়িয়ে দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
তার এই সাফল্যে কলেজের সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তরুণ প্রজন্মকে খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় উদ্বুদ্ধ করতে তার এই নতুন পথচলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ স্পোর্টস অলিম্পিয়াডের নোসক ক্যাম্পাস অ্যাম্বাসেডর নির্বাচিত হলেন আবদুল কাদির

বাংলাদেশ স্পোর্টস অলিম্পিয়াডের নোসক ক্যাম্পাস অ্যাম্বাসেডর নির্বাচিত হলেন আবদুল কাদির

আপডেট: ০৯:২৪:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬