১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী কলেজে এমপি শাহজাহানের উদ্যোগে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন প্রদান

  • আপডেট: ১০:১১:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৮৩২

মোঃ নুর হোসাইন:
নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের লক্ষ্যে নোয়াখালী সরকারি কলেজে একটি আধুনিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন সরবরাহ করা হয়েছে। নোয়াখালী সদর-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের পক্ষ থেকে কলেজের ছাত্রী কমন রুমের জন্য এই ভেন্ডিং মেশিনটি উপহার হিসেবে প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা জানান, সংসদ সদস্যের এই মহতী ও সময়োপযোগী উদ্যোগটি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি হ্রাস করতে এবং কলেজে একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ভেন্ডিং মেশিন স্থাপনের ফলে ছাত্রীরা এখন থেকে অত্যন্ত সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন, যা তাদের পিরিয়ডকালীন সময়ে শিক্ষা কার্যক্রমে স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ আরও সুগম করবে। একই সাথে এটি ছাত্রীদের মাঝে ব্যক্তিগত স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও সহায়ক হবে।

এদিকে কলেজের ছাত্রীদের কল্যাণে এমন জনবান্ধব ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করায় নোয়াখালী সরকারি কলেজ পরিবারের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। কলেজ প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন যে, শিক্ষার্থীদের কল্যাণে আগামীতেও এমন ইতিবাচক ও অনুপ্রেরণামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালী কলেজে এমপি শাহজাহানের উদ্যোগে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন প্রদান

আপডেট: ১০:১১:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬