২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে সবজি খেতে মিলল নবজাতকের মরদেহ

মোঃ নুর হোসাইন –
নোয়াখালীর সেনবাগে শপিং ব্যাগের ভিতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তা নগর এলাকার একটি সবজি খেতে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালের দিকে উপজেলার কাবিলপুরের শায়েস্তা নগরের একটি সবজি খেতে শপিং ব্যাগের ভিতরে এক নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে।রোববার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিস্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। একই সাথে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

নোয়াখালীতে সবজি খেতে মিলল নবজাতকের মরদেহ

আপডেট: ০১:৩৯:১৯ অপরাহ্ণ, রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪