৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে গাছ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট: ১০:৩৪:৪৭ অপরাহ্ণ, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
  • ১০০৩

স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সুবর্ণচরে গাছ থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের ইউসুফ মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আরমান হোসেন ছাবিদ (১৭) একই গ্রামের ইউসুফ মেম্বর বাড়ির মো.খলিল উল্লাহর ছেলে। তিনি সৈকত সরকারি কলেজের প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আরমান বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির ভিতর নিজেদের একটি বাদাম গাছের ডালপালা কাটতে গাছে উঠেন। এ সময় তিনি একটি ডালে পা রাখলে ডাল ভেঙ্গে নিচে পড়ে যান। এতে তিনি বুকে ব্যাথা পেয়ে অচেতন হয়ে পড়েন। পরে বাড়ির লোকজন দেখে দ্রুত তাকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ শাহীন মিয়া বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

নোয়াখালীতে গাছ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট: ১০:৩৪:৪৭ অপরাহ্ণ, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫