২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবদুল জলিলের স্মরণে রচনা প্রতিযোগিতার আয়োজন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট: ০৭:৪৫:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৪৪

স্টাফ রিপোর্টার:
নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তণ পথিকৃৎ অধ্যক্ষ, বৃহত্তর নোয়াখালীর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল জলিলের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও কর্মের ওপর রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নোয়াখালী সরকারি কলেজ স্থানান্তর ও অনার্স চালু আন্দোলন ১৯৮৫ এ আয়োজন করেছে।

আয়োজক সংগঠনের পক্ষে অ্যাডভোকেট মুহাম্মদ সামছুল ফারুক এক বিবৃতিতে জানান, প্রতিযোগিতায় মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থীসহ যে কোনো পেশার ব্যক্তিবর্গ অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

আগ্রহীদেরকে ৫শ থেকে ১৫শ শব্দের মাঝে এ-৪ সাইজের কাগজে রচনা লিখে ২৬ সেপ্টেম্বরের মাঝে জমা দেওয়ার জন্য আয়োজকরা অনুরোধ করেছেন তিনি। প্রতিযোগিদের জমা দেওয়া রচনা যাচাই-বাছাই শেষে ডিসেম্বরের সুবিধাজনক সময়ে তিন ক্যাটাগরিতে তিন জন করে পুরস্কৃত করা হবে। কলেজ ও স্কুল পর্যায়ের শিক্ষার্থী ও সাধারণ (উন্মুক্ত) ক্যাটাগরি নির্ধারণ করে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে পুরস্কারের জন্য মনোনীত করা হবে। তাদের লেখা প্রকাশিতব্য ম্যাগাজিনে প্রকাশিত হবে মুহাম্মদ সামছুল ফারুক জানান।

প্রতিযোগীদেরকে নোয়াখালী সরকারি কলেজের ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক কামরুল হাসানের ঠিকানায় রচনা জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সব ধরনের যোগাযোগের জন্য ০১৭১৭৫২১২৮৬ নাম্বারে যোগাযোগ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবদুল জলিলের স্মরণে রচনা প্রতিযোগিতার আয়োজন

আপডেট: ০৭:৪৫:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫