১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী কলেজে পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি

  • আপডেট: ০৭:৪১:৪৭ অপরাহ্ণ, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৮৯৫

মোঃ নুর হোসাইন :
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারির আগ পর্যন্ত ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালিত হয়েছে নোয়াখালী সরকারি কলেজে।

সোমবার (১৭ নভেম্বর) কলেজের কলাভবনের সামনে এই কর্মসূচি পালন করেন কলেজের প্রভাষকরা। এর আগে গত ০৯ নভেম্বর দুপুরে জেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ও প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার পরিষদ নোয়াখালী জেলা ইউনিট।

এতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার পরিষদ নোয়াখালী জেলা ইউনিটের আহ্বায়ক ও নোয়াখালী সরকারি কলেজের প্রভাষক মোঃ আফছার উদ্দিন জুয়েল, সদস্য সচিব ও নোয়াখালী সরকারি কলেজের প্রভাষক আজগর হোসাইন (রুবেল চৌধুরী) সহ কলেজের অন্যান্য প্রভাষকগণ উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিধি বহির্ভূত ৫৪টি আদেশে আটকে যাচ্ছে বিসিএস শিক্ষা ক্যাডারের প্রায় ২৫০০ প্রভাষকের পদোন্নতি। দাবি আদায়ে সারাদেশে সকল সরকারি কলেজে No Promotion, No Work কর্মসূচি পালিত হচ্ছে। ৫ বছরের পদোন্নতি ১২ বছরেও হচ্ছে না শিক্ষা ক্যাডারের প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতিযোগ্য সকল কর্মকর্তার সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে ‘বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ’ বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে।

আন্দোলনের মাঝে শিক্ষা মন্ত্রণালয় প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যায়ে পদোন্নতির ডিপিসি সভা সম্পন্ন করার পরও সরকারি আদেশ জারির মুহূর্তে আটকে যাচ্ছে ১২ বছর ধরে পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের প্রায় ২৫০০ প্রভাষকের পদোন্নতি।

বক্তারা বলেন, ‘আমরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম ব্যাচ থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতি যোগ্যদের অনতিবিলম্বে পদোন্নতি চাই। সরকার ইচ্ছে করলেই আমাদের পদোন্নতি দিতে পারেন। এজন্য আমরা সরকারের সহযোগিতা কামনা করি। আমাদের দাবী না মানা পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।’

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

নোয়াখালী কলেজে পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি

আপডেট: ০৭:৪১:৪৭ অপরাহ্ণ, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫