৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর উদ্ভূত পরিস্থিতি বিষয়ে কর্মকর্তা-কর্মচারীবৃন্দের বিবৃতি

  • আপডেট: ০৩:২৫:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • ৮৭০

স্টাফ রিপোর্টার:
সম্প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে, যাতে আমরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উদ্ভূত পরিস্থিতিতে একটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে- যা কোনোভাবেই কাম্য নয়।

নোবিপ্রবি প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দক্ষ ও যোগ্য শিক্ষকবৃন্দের একাডেমিক নেতৃত্ব, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক পরিশ্রম এবং শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়টি একটি গতিশীল ও সম্ভাবনাময় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, পরীক্ষা, গবেষণা ও চলমান উন্নয়ন প্রকল্প যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে সকলকে দায়িত্বশীল ও সংযত আচরণ প্রদর্শনের অনুরোধ জানাচ্ছি। একটি স্থিতিশীল ও সহযোগিতামূলক পরিবেশ বজায় থাকলেই বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন থাকবে এবং শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ সুরক্ষিত হবে।

আমাদের সবার উর্ধ্বে থাকা উচিত বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থ। বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই আমরা ঐক্যবদ্ধ থেকে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর উদ্ভূত পরিস্থিতি বিষয়ে কর্মকর্তা-কর্মচারীবৃন্দের বিবৃতি

আপডেট: ০৩:২৫:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬