
মোঃ নুর হোসাইন :
নোয়াখালী সরকারি কলেজ ডিবেটিং সোসাইটি (NGCoDS)-এর উদ্যোগে এবং নোয়াখালী ডিবেটিং সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত হলো বিতর্ক কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
আজ বুধবার ,২৬ নভেম্বর ২০২৫ইং তারিখে কলেজের ক্যাম্পাসে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ.বি.এম ছানা উল্যাহ এবং শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মো. আছাদুল হক এবং নোয়াখালী ডিবেটিং সোসাইটির উপদেষ্টা আব্দুল করিম, সাধারণ সম্পাদক মো: ফাহাদ হোসেন , প্রচার সম্পাদক সুমাইয়া আক্তার।
আয়োজনের সভাপতিত্ব করেন NGCoDS-এর উপদেষ্টা মোহাম্মদ হুমায়ুন কবির।
উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসাইন সাহেদ। কর্মশালায় শিক্ষার্থীরা বিতর্ক কৌশল, যুক্তির উপস্থাপন, দলীয় সমন্বয়সহ বিভিন্ন ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ লাভ করে। পরবর্তী সময়ে বিগত প্রতিযোগিতাগুলোর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।এছাড়াও আয়োজন করা হয় প্রীতি বিতর্কের।
অনুষ্ঠানে বক্তারা কলেজের শিক্ষার্থীদের বিতর্কচর্চায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং NGCoDS-এর কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।















