২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চা খেতে গিয়ে ধরা খেল সাজাপ্রাপ্ত আসামি

  • আপডেট: ০৮:৫৯:০৯ অপরাহ্ণ, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৮৫৬

স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে
উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আবুল খায়েরের চা দোকান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া মো. সবুজ খান (৫০) উপজেলার মুছাপুর ইউনিয়নের আলম মহাজন বাড়ির নূরে আলমের ছেলে।

পুলিশ জানায়, ২০১৮ সালের একটি সিআর মামলায় সবুজকে ৩ বছরের কারাদন্ড দেয় আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের আবুল খায়েরের চা দোকান থেকে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ দাস তাকে গ্রেপ্তার করে।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরের দিকে ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

চা খেতে গিয়ে ধরা খেল সাজাপ্রাপ্ত আসামি

আপডেট: ০৮:৫৯:০৯ অপরাহ্ণ, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫