১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে দায়িত্বভার গ্রহণ করলেন নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার

  • আপডেট: ১০:০২:০৪ অপরাহ্ণ, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৮৫৭

মোঃ নুর হোসাইন :
নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সদ্য বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ-আল-ফারুকের নিকট হতে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার জনাব টি. এম মোশাররফ হোসেন ।

দায়িত্বভার গ্রহণের পূর্বে শনিবার (২৯ নভেম্বর ) বিকালে নোয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন। পরে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার জনাব টি.এম মোশাররফ হোসেনকে গার্ড অব অনার প্রদান করেন।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপারের উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন।

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন। নোয়াখালী জেলায় যোগদানের পূর্বে তিঁনি পুলিশ সুপার, খুলনা জেলায় কর্মরত ছিলেন।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে দায়িত্বভার গ্রহণ করলেন নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার

আপডেট: ১০:০২:০৪ অপরাহ্ণ, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫