৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে তিন থানার ওসিদের দায়িত্বে পরিবর্তন

মোঃ নুর হোসাইন

নোয়াখালীর দুটি আসনের স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে চরজব্বর, সদর ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্বাচনকালীন দায়িত্ব পরিবর্তন করা হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) বিকেলে এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান আদেশের বিষয়টি সাংবাদিকদেরকে জানান।
নোয়াখালী-৪ আসনের চরজব্বর থানার রফিকুল ইসলামকে জেলা পুলিশ কন্ট্রোল রুমে, তার স্থলে কবিরহাট থানার ওসি হুমায়ুন কবিরকে; একই আসনের সদর থানার ওসি মীর জাহেদুল হক রনিকে জেলা পুলিশ কন্ট্রোল রুমে, তার স্থলে আদালতের পরিদর্শক মো. শাহ আলম এবং নোয়াখালী-২ আসনের সেনবাগ থানার ওসি নাজিম উদ্দিনকে পুলিশ কন্ট্রোল রুমে দিয়ে তার স্থলে জেলা পুলিশ লাইনের আরওআই আমির হোসেনকে সেনবাগ থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে তিন থানার ওসিকে নির্বাচনের দিনের জন্য দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। পরদিন থেকে তারা স্বপদে ফিরে যাবেন।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন (ট্রাক) এবং নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের স্বতন্ত্র আতাউর রহমান ভুঁইয়া মানিক (কাঁচি) ওসিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

নোয়াখালীতে তিন থানার ওসিদের দায়িত্বে পরিবর্তন

আপডেট: ০২:৪১:৫৭ অপরাহ্ণ, শনিবার, ৬ জানুয়ারি ২০২৪