৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যোগ হবে: প্রধানমন্ত্রী

  • আপডেট: ১২:৩০:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৮৩২

আগামী গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যোগ হবে এবং সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকার ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সোলার এক্সপো উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সূর্যের আলোকে সম্পদে রূপান্তরে জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগী ও জনগণ একসাথে কাজ করলে বিদ্যুতের চাহিদা মেটানো কঠিন হবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের আমলে জ্বালানি ব্যবস্থা আমদানীনির্ভর করা হয়েছিল। বিদ্যুৎ খাতে আগের আমলের সিদ্ধান্তের সমালোনা না করে সরকার বিকল্প সমাধানের পথ খুঁজছে।

এ খাতে বৈশ্বিক অস্থিরতার কারণে সৌরবিদ্যুৎ বিকল্প হতে পারে জানিয়ে এর সম্প্রসারণে সরকারি-বেসরকারি খাত এক সাথে কাজ করার তাগিদ দেন তারেক রহমান।

তিনি আরও জানান, এ খাতের উন্নয়নে ইতোমধ্যে ৬ হাজার কোটি টাকা আলাদাভাবে বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এক বছরের মধ্যে বরেন্দ্র এলাকায় ১৭ হজার পাম্প সৌর বিদ্যুতে রূপান্ত করা হবে এবং জেলা-উপজেলায় সৌরবিদ্যুৎ নির্ভর কৃষি উৎপাদন বাস্তবায়ন করবে সরকার। প্রবাসীদের এ খাতে বিনিয়োগ এবং বিদ্যুতের অপচয় রোধেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সর্বাধিক পঠিত

শিগগিরই খুলে দেওয়া হবে বন্ধ গার্মেন্টস কারখানা: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যোগ হবে: প্রধানমন্ত্রী

আপডেট: ১২:৩০:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬