২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগমগঞ্জে পাইপগানসহ যুবক গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট: ১১:০৩:২১ পূর্বাহ্ণ, শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪
  • ১৪৫৫

স্টাফ রির্পোটার-
নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় পাইপগানসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আরাফাত হোসেন ওরফে অন্তর (২৩) উপজেলার আলাইপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আলাইয়ারপুর গ্রামের মন্দির বাড়ির মো.শহীদ উল্যার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে স্থানীয় লোকজনের সহায়তায় চৌমুহনী পৌরসভার ১নং ওয়ার্ডের নাজিরপুর এলাকা থেকে অন্তরকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাজিরপুর গ্রামের এটিআই সংলগ্ন মাহফুজ মঞ্জিল সংলগ্ন কলাবাগানের ভিতর থেকে আসামির হেফাজতে থাকা ১টি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায় গ্রেপ্তারকৃত আসামি একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। সে বিভিন্ন সময় এলাকায় অস্ত্র প্রদর্শন করে বিভিন্ন লোকজনকে হুমকি-ধমকি প্রদান করে এলাকায় আতংক সৃষ্টি করে আসছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

বেগমগঞ্জে পাইপগানসহ যুবক গ্রেপ্তার

আপডেট: ১১:০৩:২১ পূর্বাহ্ণ, শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪