২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে বিএনপি-জামায়াতের ঐক্য ও শান্তি সমাবেশ, গণমানুষের ঢল

মোঃ নুর হোসাইন :
নোয়াখালীতে ঐক্যবদ্ধ নাগরিক সমাজের ব্যানারে ঐক্য ও শান্তি সমাবেশ করেছে বিএনপি-জামায়াত।

আজ বুধবার (১৪ আগষ্ট) বিকাল ৩ ঘটিকায় নোয়াখালী জেলা শহর মাইজদীর প্রধান সড়কে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে বিএনপি,জামায়াত,ইসলামি ঐক্যজোট,গণ অধিকার সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা যোগদান করে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে সমাবেশ শুরুটহয়। পরে একে একে বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জামায়াত শিবির নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ সমাবেশ থেকে আগামীতে নোয়াখালীকে একটি শান্তিপূর্ণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী মুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। আজকের এই সমাবেশ ঘিরে নোয়াখালী শহরে হাজারো মানুষের ঢল নামে। অনেকদিন পরে কোন হামলা মামলা বা পুলিশি আতংক ছাড়া সমাবেশে যোগ দিতে পেরে খুশি ও উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, জেলা জামায়াতের আমীর মাষ্টার ইসহাক খন্দকার, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সেক্রেটারি এডভোকেট আব্দুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সায়েদ মুহাম্মাদ সুমন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিবুর রহমান আরমান „ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান প্রমূখ।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

নোয়াখালীতে বিএনপি-জামায়াতের ঐক্য ও শান্তি সমাবেশ, গণমানুষের ঢল

আপডেট: ০৯:২১:১৮ অপরাহ্ণ, বুধবার, ১৪ আগস্ট ২০২৪