৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ছাত্রশিবিরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট: ০৪:৪০:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ১০২২

মোঃ নুর হোসাইন:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত আন্ত:থানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৮ শে নভেম্বর ( বৃহস্পতিবার) সকাল ৯ টায় নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ছাত্রশিবিরের চৌমুহনী সরকারি কলেজ শাখা বনাম চাটখিল দক্ষিণ শাখা প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ট্রাইবেকারে ২-১ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় চৌমুহনী সরকারি কলেজ শাখা।
ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মশিউর রহমান ফাহাদের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। এসময়ে ফুটবল খেলার উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা আলাউদ্দিন। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জরিরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করে ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর শাখার সেক্রেটারি দাউদ ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, বর্তমানে কিশোর গ্যাং,মাদক,অশ্লীলতা থেকে রক্ষা করতে হলে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। ইসলামী ছাত্রশিবির যে উদ্যোগ গ্রহণ করেছে তা ছাত্রসমাজের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

সর্বাধিক পঠিত

শিগগিরই খুলে দেওয়া হবে বন্ধ গার্মেন্টস কারখানা: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে ছাত্রশিবিরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট: ০৪:৪০:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪