
মোঃ নুর হোসাইন:
নোয়াখালী সরকারি কলে কেন্দ্রে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৬ জুন) বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা নোয়াখালী সরকারি কলেজে অনুষ্ঠিত হয়। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়। উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৯৪৩ জন শিক্ষার্থী।
কলেজ সূত্রে জানা যায়, মোট পরীক্ষার্থী ছিলো ১৯৯৩ জন। বিজ্ঞান বিভাগে ৪৮২ জন পরীক্ষার্থীদের মধ্যে ৬ জন অনুপস্থিত, মানবিক বিভাগে ৯৫৭ জনের মধ্যে ৩৪ অনুপস্থিত এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৫৪ জন পরীক্ষার্থীদের মধ্যে ১০ জন অনুপস্থিত ছিলো। অর্থাৎ প্রায় ৯৭.৫% পরীক্ষার্থীর অংশগ্রহণ ছিলো।
আগত পরীক্ষার্থীরা জানান, নোয়াখালী সরকারি কলেজের মনোরম পরিবেশে আমাদের পরীক্ষা হয়েছে। অত্যন্ত সুন্দর পরিবেশে আমরা পরীক্ষা দিয়েছি। আমাদের হলে শিক্ষকরাও অনেক সুন্দর সুশৃঙ্খল ভাবে আমাদের পরীক্ষা নিয়েছেন।
নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন বলেন, আমরা চেষ্টা করেছি সুশৃঙ্খল পরীক্ষার কার্যক্রম শেষ করার। আমরা পুরো হল তদারকি করেছি সুষ্ঠু ভাবে পরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে।














