২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সোনাইমুড়ীতে ভূমি অফিসে জালিয়াতি চক্রের হয়রানির প্রতিবাদে প্রভাষক মাইনুদ্দিনের সংবাদ সম্মেলন

  • আপডেট: ০৯:২০:৩৩ অপরাহ্ণ, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
  • ৯৪৪

বিশেষ প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ভূমি অফিসের হয়রানির প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী, তহসিলদার ও সহোদরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার সকাল ১১ টায় উপজেলার সোনাইমুড়ী বাজারের রাজমহল রেস্তোরার দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্থানীয় জয়াগ মহাবিদ্যালয়ের সিনিয়র প্রভাষক কৃষিবিদ মোঃ মাইনুদ্দিন জানান, তিনি পৌর এলাকার কাঁঠালি গ্রামের মৃত শামসুল হকের পুত্র। তার সহোদর মাসুদুল হক অন্য ব্যক্তিকে দাতা সাজিয়ে সোনাইমুড়ী সাব রেজিস্ট্রি অফিসে ৭১৮৭ নং দলিল সৃজন করে।উক্ত জাল দলিল দিয়ে সোনাইমুড়ী উপজেলা ভূমি অফিসে নিজ নামে নামজারি করেন।এ নিয়ে তিনি নোয়াখালীর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলি আদালতে সি আর মামলা নং ৪৮৬ দায়ের করেন। এ মামলায় সাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন, ভুক্তভোগীর সহোদর মাসুদুল হকসহ ৯ জনকে বিবাদী করেন। মামলাটি বর্তমানে নোয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) তদন্তাধীন রয়েছে।
তিনি আরো জানান, সোনাইমুড়ীতে জ্বাল জালিয়াতি চক্রের সদস্যরা জাল দলিল সৃজন করে জমা খারিজ করেছে। উপজেলা ভূমি অফিসসহ ১০ টি তহসিল অফিসে ব্যাপক হারে ঘুষ বাণিজ্য চলছে। এতে এই অঞ্চলের জনসাধারণ চরমভাবে ভোগান্তিতে পড়েছে। তিনি সংবাদ সম্মেলনে জনসাধারণের হয়রানি ও ঘুষ বাণিজ্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানান।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

সোনাইমুড়ীতে ভূমি অফিসে জালিয়াতি চক্রের হয়রানির প্রতিবাদে প্রভাষক মাইনুদ্দিনের সংবাদ সম্মেলন

আপডেট: ০৯:২০:৩৩ অপরাহ্ণ, বুধবার, ২৭ আগস্ট ২০২৫