৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব আসনে প্রার্থী দিবে জাতীয় নাগরিক পার্টি

  • আপডেট: ১১:৩০:৫৩ অপরাহ্ণ, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৯২৮

‎মোঃ নুর হোসাইন :
‎আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব আসনে প্রার্থী দিবে জাতীয় নাগরিক পার্টি। নির্বাচনকে লক্ষ্য করে এখন সাংগঠনিক কাজ করছেন তারা। শীঘ্রই জাতীয় নাগরিক পার্টি নোয়াখালী জেলায় আহবায়ক কমিটি ঘোষণা করবে। তবে সেই কমিটিতে জুলাই-আগস্টে যারা ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যাদের হাতে রক্তের দাগ রয়েছে এবং যারা অপরাধী, সেই ধরনের কারও স্থান হবে না।
‎
‎৬ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে নোয়াখালী প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টি নোয়াখালী জেলা কর্তৃক আয়োজিত মিট দ্য প্রেসে এসব কথা বলেন, জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সেল প্রধান ও নোয়াখালী -২ সেনবাগ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া।
‎
‎সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রকৃত জুলাই যোদ্ধাদের নিয়েই জাতীয় নাগরিক পার্টির কমিটি ঘোষণা করা হবে। সেখানে জুলাইয়ের নারী যোদ্ধাদের স্থানও হবে সম্মানজনক।
‎
‎তিনি আরো বলেন, তবে আওয়ামী লীগের তো কিছু সংখ্যার জনগোষ্ঠী সাধারণ সমর্থন আছে। এদের প্রত্যেকে যে ক্রিমিনাল তা না, সবার যে হাতে রক্তের দাগ আছে তাও না। তাদের তো নাগরিক অধিকার আছে কোন রাজনৈতিক দলকে সমর্থন করার। আমরা যদি তাদের ছেড়ে দিই, আত্তীকরণ না করি, তাহলেতো আওয়ামী লীগ ফিরে আসার রসদটা থেকে যাবে ।
‎
‎তিনি বলেনর, এদের মধ্যে যারা ভালো অংশ, সুষ্ঠুভাবে রাজনীতি করতে চায়, তাদেরকে সবগুলো দল ক্রপ হিসেবে ব্যবহার করা উচিৎ। যাতে করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফিরে আসার আর কোন সুযোগ না থাকে।
‎
‎এসময় মিট দ্য প্রেসে এনসিপির কেন্দ্রীয় সংগঠক নফিউল ইসলাম, কেন্দ্রীয় সদস্য তুহিন এমরান, নোয়াখালীর সংগঠক এডভোকেট মোঃ ফারুক, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, আবু সুফিয়ান, নাহিদা সুলতানা ইতু সহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

শিগগিরই খুলে দেওয়া হবে বন্ধ গার্মেন্টস কারখানা: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব আসনে প্রার্থী দিবে জাতীয় নাগরিক পার্টি

আপডেট: ১১:৩০:৫৩ অপরাহ্ণ, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫