১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বচ্ছল এক নারী শিক্ষার্থীর ফরম পূরণের দায়িত্ব নিয়ে মানবিকতার দৃষ্টান্ত গড়লেন নোসক ছাত্রদলের সেক্রেটারি নাবিল

  • আপডেট: ০৭:৪৪:০৮ অপরাহ্ণ, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৮৯০

নিজস্ব প্রতিবেদক :
ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা স্বামী হারানো এক নারী শিক্ষার্থী অর্থের অভাবে পরীক্ষার ফরম পূরণ করতে না পারায় তার ফরম পূরণ করে দিয়ে পাশে দাঁড়ালেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল। অর্থ সংকটের কারণে পরীক্ষার ফরম ফিলাপ করতে না পারায় (২০২১-২২) শিক্ষাবর্ষের অনার্স ৩য় বর্ষের চলমান ফরম ফিলাপ সম্পন্ন করার জন্য ওই শিক্ষার্থীকে আর্থিক সহয়তা প্রদান করেন তিনি।

নারী শিক্ষার্থীর স্বামী কিছুদিন আগে মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। তারপর থেকে পারিবারে অসচ্ছলতা দেখা দেয়। পারিবারিক অস্বচ্ছলতার কারণে ফরম ফিলাপ করতে না পারলে ছাত্রদল নেতা সাফরাতুল ইসলাম নাবিলের শরণাপন্ন হলে তিনি তার সমস্যার কথা জেনে তাৎক্ষণিক ফরম ফিলাপের টাকা ব্যবস্থা করে ওই শিক্ষার্থীর হাতে তুলে দেন।

ওই শিক্ষার্থী বলেন, আমার পারিবারিক অস্বচ্ছলতা ও আর্থিক সংকটের কথা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল ভাইকে জানালে তিনি আমার পাশে এসে দাড়ান এবং আমার ভর্তি ও ফরম ফিলাপের ব্যবস্থা করে দেন। দুঃসময়ে পাশে এসে দাঁড়ানোর জন্য ভাইদের প্রতি আমি কৃতজ্ঞ।

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল বলেন ওই শিক্ষার্থীর আর্থিক সমস্যার কথা শোনা মাত্রই আমি ওর পাশে দাঁড়াই এবং আর্থিকভাবে সাপোর্ট দিয়ে নারী শিক্ষার্থীটির ফরম ফিলাপ করিয়ে দেই। আমি মনে করি, ক্যাম্পাসের বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা যে সকল সমস্যাগুলো তারা সম্মুখীন হয়, সেসকল সমস্যা সমাধান করে পাশে দাঁড়ানো উচিত। এটা আমাদের সংগঠনের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নীতি ও আদর্শ। তিনি আরও বলেন, ৫ই আগষ্টের পর থেকে কলেজে বিভিন্ন সময় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

অস্বচ্ছল এক নারী শিক্ষার্থীর ফরম পূরণের দায়িত্ব নিয়ে মানবিকতার দৃষ্টান্ত গড়লেন নোসক ছাত্রদলের সেক্রেটারি নাবিল

আপডেট: ০৭:৪৪:০৮ অপরাহ্ণ, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫