২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ: ইসহাক খন্দকার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট: ০৯:৫৪:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৮৩২

মোঃ নুর হোসাইন:
জুলাই সনদ বাস্তবায়ন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আসর নোয়াখালী জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নোয়াখালী পৌরবাজার প্রাঙ্গণে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ।

সভাপতির বক্তব্যে ইসহাক খন্দকার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য দমনে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়ন এবং সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মাহবুব, নোয়াখালী শহর জামায়াতের আমীর মাওলানা মো. ইউসুফ, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মহিউদ্দিনসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিপুলসংখ্যক সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সর্বাধিক পঠিত

জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ: ইসহাক খন্দকার

জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ: ইসহাক খন্দকার

আপডেট: ০৯:৫৪:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬