৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড নিয়ে চাঁদাবাজি শুরু করেছে, আমরা মনে করেছি তারেক জিয়া বাংলাদেশে এসেছে একটা বিপ্লব হবে — ইসহাক খন্দকার

  • আপডেট: ০৫:২০:৩৯ অপরাহ্ণ, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
  • ৮৩৭

স্টাফ রিপোর্টার:

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত সুবর্ণচর গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন নোয়াখালী-৪ ( সদর সুবর্ণচরের) জামায়াতের প্রার্থী ইসহাক খন্দকার।

মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকালে সুবর্ণচর উপজেলার ৫নং চর জুবলি ইউনিয়নের পন্ডিতের হাটে এক পথসভায় এই সকল কথা বলেন নোয়াখালীর -৪ ( সদর সুবর্ণচরের) বাংলাদেশ জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী ইসহাক খন্দকার।

৫নং চরজুবিলি ইউনিয়নের জামায়াতের সভাপতি সৈয়দ আহমদ হেলাল এর সভাপতিত্বে ওয়ার্ড সভাপতি ছালেহ আহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতায় ইসহাক খন্দকার আরো বলেন, বিএনপি ফ্যামিলি কার্ড নিয়ে চাঁদাবাজি শুরু করেছে আমরা মনে করেছি তারেক জিয়া দেশে এসেছে একটা বিপ্লব হবে।

তিনি বলেন, ১২ তারিখে আমরা নির্বাচিত হলে ১৩ তারিখ থেকে চাঁদাবাজরা দেশ ছেড়ে চলে যাবে, বিএনপি ফ্যামিলি কার্ড দিচ্ছে এটা ভুয়া কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছে তারেক জিয়া যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় দেশ থাকবে না। আমরা ক্ষমতায় আসলে রাস্তাঘাটের উন্নয়নসহ সকল দাবি মেনে নেবো। জুবলীতে একটি হাসপাতাল আছে আমি সেখানে গিয়েছি, যে কজন ডাক্তার থাকার কথা তাও নাই আবার যেই কয়েকজন ডাক্তার আছে তারা উপস্থিত নাই।

এই সময় পথ সভায় উপস্থিত ছিলেন, সুবর্ণচর জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

নোবিপ্রবি বাংলা বিভাগের সেমিনার লাইব্রেরি উদ্বোধন ও  গবেষণা পত্রিকার মোড়ক উন্মোচন

ফ্যামিলি কার্ড নিয়ে চাঁদাবাজি শুরু করেছে, আমরা মনে করেছি তারেক জিয়া বাংলাদেশে এসেছে একটা বিপ্লব হবে — ইসহাক খন্দকার

আপডেট: ০৫:২০:৩৯ অপরাহ্ণ, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬