
মোঃ নুর হোসাইন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নোয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ জানুয়ারি-২০২৬) দুপুর ০১:৩০ ঘটিকায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি, জিওসি ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব টি. এম. মোশাররফ হোসেন, পুলিশ সুপার, নোয়াখালী।
এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কে উৎসবমুখর, পক্ষপাতহীন, অংশগ্রহণমূলক ও সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়৷









