১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন

  • আপডেট: ০৪:৪৯:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • ৮৩৩

স্টাফ রিপোর্টার:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। কেন্দ্রীয় খেলার মাঠে নির্মিত এ বাস্কেটবল ও ভলিবল কোর্টে আমাদের শিক্ষার্থীরা নিয়মিত অনুশীলন করবে এবং এখান থেকেও ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে এ প্রত্যাশা করছি।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস্ (ডিপিডি) দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মো. জামাল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, হলসমূহের প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

সর্বাধিক পঠিত

নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন

আপডেট: ০৪:৪৯:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬