৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

৪ শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করলো নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন

  • আপডেট: ০২:০০:০০ অপরাহ্ণ, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৮৩৩

মোঃ নুর হোসাইন:
নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক, সৃজনশীল ও ওয়েলফেয়ার সংগঠন নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৭ মার্চ-২০২৬) সকালে জেলা শহরের নিকটস্থ নোয়া কনভেনশন হলে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রায় ১০০০ শিক্ষার্থী ও অভিভাবক নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো: বোরহান উদ্দিনের এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্যাহ আল মাহবুব (এম.এস.সি)। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আরমান ও ফখরুল ইসলাম মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর। এসময় নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। উল্লেখ্য এবছর ফাউন্ডেশন ১১৮ জনকে ট্যালেন্টপুল ও ২৮২ জন কে সাধারণ বৃত্তি প্রদান করে। এবং প্রায় ৩ লক্ষ ৭০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের।

সর্বাধিক পঠিত

৪ শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করলো নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন

৪ শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করলো নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন

আপডেট: ০২:০০:০০ অপরাহ্ণ, সোমবার, ৯ মার্চ ২০২৬