৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগমগঞ্জে পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট: ০৯:৪৯:১৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪
  • ২০৩৬

আজিজ আহাম্মেদ-
নোয়াখালীর বেগমগঞ্জে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়া ও সকল রাজ বন্ধীদের নিঃশর্ত মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিল সহ এক দফা আদায়ে কালো পতাকা মিছিল করেছে যুবদল ছাত্রদল।

বেগমগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের আয়োজনে চৌমুহনীর পাবলিক হল চত্তরে সকালে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালো পতাকা মিছিল নিয়ে প্রধান সড়কে মুখে আসলে পুলিশি বাধায় একই জায়গায় মিছিল করেন তারা।

তারা জানায়, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেওয়ায় আমরা কালো পতাকা মিছিল করতে পারি নি। গত ৭ই জানুয়ারি জাতীয় নির্বাচন আমরা মানি না। এই অবৈধ সরকারের পদত্যাগ সহ আবার জাতীয় নির্বাচন করার দাবি জানান।

এই সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, বিএনপি নেতা মোরশেদুল আমিন ফয়সাল, যুবদল নেতা খোরশেদ আলম সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

জাতীয় স্বার্থ অর্জনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন: রাষ্ট্রপতি

বেগমগঞ্জে পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল

আপডেট: ০৯:৪৯:১৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪