১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে মহিলা জামায়াতের প্রোগ্রামে হামলা ও হুমকির অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি

  • আপডেট: ১২:১৭:১৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৯১২

স্টাফ রিপোর্টার:
নোয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের একটি চলমান উঠান বৈঠকে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

অভিযোগকারীর ভাষ্যমতে, স্থানীয় স্বেচ্ছাসেবকদল নেতা গোলাপ নূর রোমান এর নেতৃত্বে ১০ থেকে ১১ জন ব্যক্তি মোটরসাইকেলযোগে তার বাড়িতে চলমান মহিলা জামায়াতের বৈঠকে এসে উপস্থিত হন। এ সময় তারা উপস্থিত নারীদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করে, ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রোগ্রামে উপস্থিত সবাইকে জোরপূর্বক বের হয়ে যেতে বাধ্য করেন।

এছাড়া অভিযুক্তরা ভুক্তভোগী নারীকে হুমকি দিয়ে বলেন, ভবিষ্যতে আবারও এমন প্রোগ্রাম আয়োজন করলে তাকে ও তার পরিবারকে ‘জবাই করে হত্যা’ করা হবে।

ঘটনার পর আজ (বুধবার) দুপুরে ভুক্তভোগী নারী নোয়াখালী সুধারাম মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ বিষয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

নোয়াখালীতে মহিলা জামায়াতের প্রোগ্রামে হামলা ও হুমকির অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি

আপডেট: ১২:১৭:১৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫