১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নভেম্বরেই শেষ উপদেষ্টা পরিষদের সভা : তথ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরে শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ‘সংস্কার কমিশন থেকে ২৩টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তোলা হয়েছে। মন্ত্রণালয় পর্যালোচনা করে ১৩টি প্রস্তাব বাস্তবায়ন করছে। নভেম্বরে কেবিনেট ক্লোজ হয়ে যাবে, তাই যা করার আগামী মাসের মধ্যে করতে চাই।

রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে নিজের মন্ত্রণালয়ের সংস্কার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।

মাহফুজ আলম বলেন, ‘এগুলো খুব বড় কিছু নয়। তবে আমাদের সময়সীমা আগে ছিল তিন মাস, এখন আছে এক মাস। কারণ এসব কাজ কেবিনেটের অনুমোদনেই করতে হবে অথবা নীতিমালা প্রণয়ন করে বাস্তবায়ন করতে হবে। যেগুলো নভেম্বরে পরে আর করা সম্ভব হবে না।

আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে দেওয়া হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘অন্তত নবম গ্রেডের কাছাকাছি যেন বেতন হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে।’

ওটিটি ও ইউটিউব প্ল্যাটফর্ম বিষয়ে তিনি বলেন, ‘কনটেন্ট নির্মাণের বিষয়টি তথ্য মন্ত্রণালয়ের আওতায় পড়ে। আর ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট প্রকাশ করা হলে সেটা আইসিটি বিভাগের অধীনে চলে যায়। অনলাইন প্ল্যাটফর্মে যে কনটেন্ট আসে, সেগুলো নিয়ন্ত্রণ ও রেগুলেট করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

নভেম্বরেই শেষ উপদেষ্টা পরিষদের সভা : তথ্য উপদেষ্টা

আপডেট: ১১:০২:৫০ অপরাহ্ণ, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫