২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নিজস্ব পরিবহন ব্যবস্থার দাবিতে নোয়াখালী কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

  • আপডেট: ১১:৩৩:০৩ অপরাহ্ণ, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৮৭৯

মোঃ নুর হোসাইন :
নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের লক্ষ্যে নিজস্ব পরিবহন ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূশি করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে কলেজের বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আন্দোলনকারীরা জানান, জাতীয় শিক্ষা বোর্ড তথা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম নোয়াখালী সরকারি কলেজ। এই কলেজে নোয়াখালীর ৯টি উপজেলার শিক্ষার্থী ও পার্শ্ববর্তী লক্ষ্মীপুর ও ফেনী জেলার প্রায় ২০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। কলেজের নিজস্ব আবাসনের ব্যবস্থা কম থাকায় বেশির ভাগ শিক্ষার্থী নিজেদের বাসাবাড়ি থেকে যাতায়াত করেন।

আন্দোলনকারীরা আরও জানান, প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা গণপরিবহনে ক্যাম্পাসে আসেন। গণপরিবহনে বিভিন্ন সময় চালকদের দুর্ব্যবহার ও শ্রমিকদের হেনস্তার শিকার হন তাঁরা। এ ছাড়াও অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক এবং ফিটনেসবিহীন গাড়ির কারণে প্রায় সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন কোনো না কোনো শিক্ষার্থী। এর আগে গত ৪ নভেম্বর কলেজ থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ইসরাত জাহান ও হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তানিম হাসান নিহত হন।

দেশের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনের ব্যবস্থা থাকলেও প্রাচীনতম এই শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো নিজস্ব পরিবহন নেই। দ্রুত সময়ের মধ্যে নোয়াখালী সরকারি কলেজের নিজস্ব পরিবহন চালু না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

উক্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

নিজস্ব পরিবহন ব্যবস্থার দাবিতে নোয়াখালী কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

আপডেট: ১১:৩৩:০৩ অপরাহ্ণ, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫