২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার খুশিতে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • আপডেট: ০৭:৪২:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৮৬৭

স্টাফ রিপোর্টার:
ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণায় খুশি হয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় নোয়াখালীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও সমাবেশ করেছে কৃষক দল ও বিএনপির নেতা কর্মীরা।এসময় দলীয় নেতাকর্মী সহ সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। নোয়াখালী জেলা কৃষক দলের উদ্যোগে মাইজদী বাজার এলাকায় এ আনন্দ মিছিল করেছে নেতা কর্মীরা। এসময় জেলা কৃষক দলের সভাপতি ভিপি ফজলে এলাহি পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম কালা, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন ও কৃষক দল নেতা হাজ্বি আলা উদ্দিন ও এডভোকেট রাশেদ সহ বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

এর আগে নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মাইজদীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই সময় জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আবদুল হক ও সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশসহ বিভিন্ন আইনজীবী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শেখ হাসিনা দীর্ঘ ১৬/১৭ বছর ব্যাপক নির্যাতন ও মানুষ খুন করেছেন যার কারণে আজ তার কর্মের ফসল সে ভোগ করছে।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার খুশিতে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আপডেট: ০৭:৪২:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫