১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জের নতুন কমিটি ঘোষণা

  • আপডেট: ০১:৩৩:৩৮ অপরাহ্ণ, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৮৭১

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জের (ইউসিসি) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন সমাজসেবক আব্দুল হাই সেলিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন শিল্পপতি মো. সাইফ উল্ল্যাহ মনসুর।
শুক্রবার (২১ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে চবি’র ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে দিবস পালন ও পরে কমিটি ঘোষণা করা হয়। এতে এলাকার সাবেক ও বর্তমান চবিয়ানরা উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে প্রত্যক্ষ ভোটে এ কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. সাহাব উদ্দিন, সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক আবুল হাসান মানিক, ব্যাংকার আশরাফ রিপন, আবুল বাশার, মো. সাইফ উল্যাহ সাহেদ, মো. আবদুল হালিম রকি, যুক্তরাষ্ট্র প্রবাসী আহসান উল্লাহ মিন্টু এবং নোবিপ্রবি’র সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৫০ জন চবিয়ান উপস্থিত ছিলেন ।

প্রসঙ্গত, ইউসিসি একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন, যা কোম্পানীগঞ্জ এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জের নতুন কমিটি ঘোষণা

আপডেট: ০১:৩৩:৩৮ অপরাহ্ণ, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫