
মোঃ নুর হোসাইন:
নোয়াখালীতে জাতীয় স্থানীয় সরকার (এনআইএলজি) কর্তৃক আয়োজিত ‘গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০.০০ ঘটিকায় নোয়াখালী জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সদর উপজেলা পরিষদের মিলানায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক।
অনুষ্ঠানে বক্তারা এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও কর্মক্ষমতাবৃদ্ধিসহ সেবা প্রদানের মান আরও উন্নত হবে এমনটাই প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার, নোয়াখালী। জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, নোয়াখালী। উপজেলা নিবার্হী অফিসার, সদর নোয়াখালীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রশিক্ষাণার্থীবৃন্দ।















