২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহানের মতবিনিময়

  • আপডেট: ০৮:৫৭:২৩ অপরাহ্ণ, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৮৫৯

মোঃ নুর হোসাইন :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান নিজের নির্বাচনী ইশতেহার নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিয় সভা করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের মুক্তিযোদ্ধা সহিদ উদ্দিন কচি মিলনায়তনে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মেনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ আজাদ।

পরে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান সাংবাদিকদের সামনে তার নির্বাচনী ইশতেহারের ছাপানো কপি সরবরাহ করেন এবং তিনি নিজে তা পড়ে শুনান। চার পৃষ্ঠার রঙিন ছাপানো ইশতেহারে তিনি নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলায় শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, চিকিৎসা, আইন শৃঙ্খলা, অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

এ সময় তিনি নোয়াখালী বিভাগ বাস্তবায়ন, এলাকার অবকাঠামো, সড়ক মেরামত ও সম্প্রসার , জলবদ্ধতা নিরসন, নোয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতিকরণ, জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিতে হাসপাতালগুলোর আধুনিকায়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন, তথ্য-প্রযুক্তিতে বিপ্লব, রেললাইন সম্প্রসার সহ বিভিন্ন বিষয়ে কাজ করার পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, স্বৈরাচারের অচলায়তন ভেঙে মুক্ত ও গণতান্ত্রিক উত্তরণের পদযাত্রায় দেশ। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে অটল অবিচল থেকে ২৪ এর গণঅভ্যুথানের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। দল থেকে মনোনয়ন পাওয়ার পর থেকে দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে আমাদের দল থেকে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যার অংশ হিসেবে আমি আমার আসন নিয়ে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।

মোঃ শাহজাহান বলেন, আমাদের নোয়াখালীর মানুষের প্রধান দাবী হচ্ছে নোয়াখালী বিভাগ, আমরা ইতোমধ্যে সেটি নিয়ে কাজ করছি।

এ সময় জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহবায়ক এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

নোয়াখালীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহানের মতবিনিময়

আপডেট: ০৮:৫৭:২৩ অপরাহ্ণ, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫