১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন

  • আপডেট: ১০:১৯:০১ অপরাহ্ণ, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৮৯১

স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো.বিজয় (২১) নামে এক তরুণের কাঁধ থেকে ডান হাত আলাদা হয়ে পড়েছে। এ সময় মাহমুদুল হাসান (২২) নামে আরও এক মোটরসাইকেল আরোহী তরুণের পা ভেঙ্গে যায়।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার পরে উপজেলার সোনাইমুড়ী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত বিজয় উপজেলার দেওটি ইউনিয়নের বাসিন্দা ও হাসান সোনাইমুড়ী পৌরসভার কাটালী গ্রামের জাহিদুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে উপজেলার সোনাইমুড়ী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায় দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে আরোহী দুই তরুণ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা সড়কে পড়ে থাকা বিজয়ের বিচ্ছিন্ন হাতসহ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে বিজয়কে ঢাকায় রেফার্ড করা হয়। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন বলেন, বিজয়ের ডান হাত কাঁধ থেকে কাটা পড়েছে। বিচ্ছিন্ন হাতসহ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত আরেক তরুণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে জানা যায় ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

কেক কেটে ৯ হাজার ব্যাগ রক্তদানের মাইলফলক উদযাপন করলো নোয়াখালী ব্লাড হান্টার

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন

আপডেট: ১০:১৯:০১ অপরাহ্ণ, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫