১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাডমিন্টন খেলতে গিয়ে প্রাণ হারানো নোসক শিক্ষার্থী তাহমিদের জানাজা ও দাফন সম্পন্ন, শেষ বিদায় জানাতে ছুটে গেলেন শিক্ষক-শিক্ষার্থীরা

  • আপডেট: ০৯:৪৬:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৮৮০

মোঃ নুর হোসাইন :
অধ্যাপক আবুল হাসেম ছাত্রাবাসের সামনের মাঠে ব্যাডমিন্টন খেলার সময় আকষ্মিকভাবে স্ট্রোক করে প্রাণ হারানো নোয়াখালী সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী তাসবীহুল হাসান তাহমিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় লক্ষ্মীপুরের কমল নগর উপজেলার হাজীর হাটে নিজ এলাকায় স্থানীয় এক স্কুলের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাজায় অংশ নিতে ছুটে যান নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও হল সুপার আনোয়ার হোসেন ভূঁইয়া সহ অন্যান্য শিক্ষকগণ। প্রিয় সহপাঠীকে একনজর দেখার জন্য এবং শেষ বিদায় জানানোর জন্য জানাজায় অংশ নিতে যান অসংখ্য শিক্ষার্থীরা।

এর আগে গতকাল সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালী সরকারি কলেজের পুরাতন ক্যাম্পাসে অবস্থিত কলেজের একমাত্র ছাত্রাবাস শহীদ অধ্যাপক আবুল হাসেম হলের সামনের মাঠে সহপাঠীদের সাথে ব্যাডমিন্টন খেলার সময় আকষ্মিকভাবে স্ট্রোক করে মাঠে লুটিয়ে পড়ে নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের আবাসিক শিক্ষার্থী তাসবীহুল হাসান তাহমীদ। পরবর্তীতে সহপাঠীরা উদ্ধার করে স্থানীয় হসপিটালে নিয়ে গেলে রাত সাড়ে এগারোটার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তাহমীদের এমন আকষ্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে অধ্যাপক আবুল হাসেম হলের আঙ্গিনা। নিহতের পরিবার, আত্মীয়স্বজন, এলাকাবাসী ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবারের একমাত্র আদরের সন্তানকে হারিয়ে শোকে পাগল প্রায় হয়ে গেছেন বাবা-মা। এমন মৃত্যু যেন কোন ভাবেই মেনে নিতে পারছেন না তারা। তার বাবা স্থানীয় স্কুলের শিক্ষক, তিনি গত কয়েক মাস ধরেই বেশ অসুস্থ। আচমকা সন্তানের এমন মৃত্যুর দুঃসংবাদে আরো গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

ব্যাডমিন্টন খেলতে গিয়ে প্রাণ হারানো নোসক শিক্ষার্থী তাহমিদের জানাজা ও দাফন সম্পন্ন, শেষ বিদায় জানাতে ছুটে গেলেন শিক্ষক-শিক্ষার্থীরা

আপডেট: ০৯:৪৬:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫