৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীর ৪টি আসনে গণভোটে প্রচারণার জন্য এনসিপির প্রার্থী ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট: ১১:০৩:১৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
  • ৮৪৫

মোঃ নুর হোসাইন :
গণভোটের প্রচারণায় জন্য ২৩৮টি আসনে দলীয় প্রার্থী (এম্বাসেডর) ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নোয়াখালীর ৪টি আসনের মধ্যে নোয়াখালী-১ (চাটখিল) আসনে ব্যারিষ্টার ওমর ফারুক, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে এডভোকেট রফিকুল ইসলাম প্রিন্স, নোয়াখালী-৪ (সদর-সুবর্নচর) আসনে জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ ফারুক, নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ-কবিরহাট) আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক নফিউল ইসলামকে দলীয় প্রার্থী (এম্বাসেডর) হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও নোয়াখালীর মোট ৬টি আসনের মধ্যে বাকি দুইটি আসনে এনসিপি হয়ে দশ দলীয় জোট থেকে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সেল সম্পাদক সুলতান মুহাম্মদ জাকারিয়া এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকে নির্বাচনের মাঠে লড়ছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটের প্রচারণা এবং ‌‘হ্যা’কে জয়যুক্ত করার জন্য সচেতনতা কর্মসূচি এবং নানা ধরনের কার্যক্রম গ্রহণ করবে এনসিপি। আমরা প্রত্যাশা রাখবো, আপনারা আমাদের এই কর্মসূচি কাভারে যেতে পারেন। দেশের মানুষের কাছে সেটা পৌঁছে দেবেন।

তিনি আরও বলেন, আজকে আমরা গণভোটের প্রার্থী ঘোষণা করবো। ২৭০টি আসনের যেখানে আমাদের নির্বাচনের প্রার্থী নেই। আমরা দেখছি যে সরকারসহ বিভিন্নভাবে গণভোটের প্রচারণা হচ্ছে, কিন্তু সেটা অনেকটা কম। আমাদের একেবারে প্রান্তিক এলাকার জনগণ এবং প্রত্যেকটি গ্রাম অলিগলিতে গণভোটের বার্তাটা এবং গণভোটের সচেতনতা পৌঁছে দেওয়ার প্রয়োজন। আমরা দেখছি অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে। গণভোটে বিসমিল্লাহ থাকবে না। আরও অনেক ধরনের গুজব মাঠ পর্যায়ে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সচেতনতার জন্য আমরা ২৭০ টি আসনে গণভোটের প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। আজকে আমরা তার অংশ হিসেবে ২৩৮টি আসনে গণভোটের প্রার্থী ঘোষণা করছি। প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার পর থেকেই উক্ত আসলগুলোতে তাদের মনোবল নিয়ে যে কার্যক্রম সেটা শুরু করবেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আগামীকাল বিকেল ৫টায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে আমাদের পার্টির নির্বাচনী থিম সং এবং গণভোটের জন্য আমরা একটা থিম সং করেছি। এই দুইটা থিম সংয়ের প্রকাশ করবো। আহ্বান থাকবে আপনারা সেখানে আসবেন। বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে যারা পারবেন সেখানে আসবেন। আমরা আমাদের পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সমাজের বিভিন্ন কমিউনিটির বিভিন্ন কৃষক, শ্রমিক, ছাত্র, সবার অংশগ্রহণে আমাদের থিম সং প্রকাশ করব।

নোবিপ্রবি বাংলা বিভাগের সেমিনার লাইব্রেরি উদ্বোধন ও  গবেষণা পত্রিকার মোড়ক উন্মোচন

নোয়াখালীর ৪টি আসনে গণভোটে প্রচারণার জন্য এনসিপির প্রার্থী ঘোষণা

আপডেট: ১১:০৩:১৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬