৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

  • আপডেট: ০২:২৭:১৬ অপরাহ্ণ, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • ১৬৫১

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর সদর উপজেলায় মারজান আক্তার (২৪) নামের এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতক দুই মেয়ে ও এক ছেলে। তাদের নাম রাখা হয়েছে- ইয়াশ, আয়েশা ও তানিশা।

শনিবার (৯ মার্চ) সকালে জেলা শহরের আমেরিকান স্পেশালাইজড হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন শিশুর জন্ম হয়।

গৃহবধূ মারজান আক্তার নোয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ মাছুমপুর গ্রামের আবদুস সাত্তারের বাড়ির আবু বকর ছিদ্দিক পিয়াসের স্ত্রী।

প্রসূতির মা শিল্পী বেগম বলেন। আমার মেয়ের প্রথম সন্তান ওসমান গনি দেড় বছরের মাথায় পানিতে পড়ে মারা গেছে। তারপর আজ মেয়ের এক সঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। আমরা খুব খুশী। তাদের জন্য দোয়া চাই।

সন্তানদের বাবা আবু বকর ছিদ্দিক পিয়াস বলেন, আমাদের একসঙ্গে তিন সন্তান হবে তা আমরাও জানতাম না। আলহামদুলিল্লাহ আমি ও আমার স্ত্রী অনেক খুশী হয়েছি। তাদের নাম রেখেছি ইয়াশ, আয়েশা ও তানিশা। এক সন্তান হারানোর শোকে আল্লাহ আমাদের তিন সন্তান দিয়েছেন। আমি দিনমজুর। একটা ভাতের হোটেল আছে আমাদের। সন্তানগুলোর খরচ নিয়ে কিছুটা হিমশিম খাবো। তারপরও সবার কাছে দোয়া চাই।\

আমেরিকান স্পেশালাইজড হসপিটালে ব্যবস্থাপক কঙ্কন পাঠক বলেন, গতকাল রাত ৩টার দিকে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন প্রসূতি মারজান আক্তার। তখনই হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ইসমত আরা পারভিন তানিয়ার অধীনে ভর্তি করা হয়। সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মারজান আক্তার তিন সন্তানের জন্ম দেন।

তিন নবজাতক ও মা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক ইসমত আরা পারভিন তানিয়া। তিনি বলেন, আলহামদুলিল্লাহ। এত সকালে সুন্দর ত্রিপল বেবী দেখে মনটা খুশী হলো। যদিও মায়ের ওজন ১০৫ কেজি, এর মধ্য উচ্চ রক্তচাপ ছিল সব মিলে সুস্থ ভাবে মা নবজাতকদের সেভ করতে পেরেছি। নবজাতকদের ওজনও ভালো। একসঙ্গে তিনটি বাচ্চা জন্ম নেওয়া অস্বাভাবিক নয়। চিকিৎসক হিসেবে আমিও আনন্দিত।

সর্বাধিক পঠিত

শিগগিরই খুলে দেওয়া হবে বন্ধ গার্মেন্টস কারখানা: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

আপডেট: ০২:২৭:১৬ অপরাহ্ণ, শনিবার, ৯ মার্চ ২০২৪