২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

উপজেলা পরিষদ নির্বাচন নোয়াখালীর ৩ উপজেলায় চলছে জমজমাট প্রচারণা

স্টাফ রিপোর্টার
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরই চলছে জমজমাট প্রচারণা।

সোমবার (১৩ মে) প্রতীক পেয়ে শহর-গ্রামের ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট প্রার্থনা করছেন ৩ উপজেলার ৩১ প্রার্থী।

জেলার বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলার মতো সদর উপজেলায়ও ভোটের উৎসব বিরাজ করছে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় ভোটারদের দৃষ্টি কাড়ছেন চেয়ারম্যান পদপ্রার্থীরা। প্রার্থীদের প্রচারণায় যোগ হয়েছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে নতুন ভোটারও অংশ নিয়েছেন। সাধারন মানুষের প্রত্যাশা প্রচারনার সময় যেন কোনো হাঙ্গামা না হয়।

এই উপজেলায় প্রতিদ্ব›দ্বীতায় অংশ নিয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু ও সাবেক ভাইস চেয়ারম্যান শওকত রেজা চৌধুরী আরমান এবং যুবনেতা নাজিম উদ্দিন। প্রার্থীরা নিজেদের প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন।

উল্লেখ্য, নোয়াখালীর এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১১জন, ভাইস চেয়ারম্যান পদে ১১জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী’সহ ৩১জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেছেন। আগামী ২৯ মে এই তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

উপজেলা পরিষদ নির্বাচন নোয়াখালীর ৩ উপজেলায় চলছে জমজমাট প্রচারণা

আপডেট: ১১:০৮:৪৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৪ মে ২০২৪