২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে পাওয়ার ট্রিলারের চাপায় শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পাওয়ার টিলারের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ঘাতক চালক পলাতক রয়েছে।

নিহত মো.রিফাত (৬) উপজেলার চর জুবলি ইউনিয়নের পূর্ব চরজব্বর গ্রামের রেজোয়ানুর রহমানের ছেলে। সে স্থানীয় পূর্ব চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে এলাকার বাঁধের হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁধের হাট এলাকা থেকে মাটি নিয়ে যাচ্ছিলো পাওয়ার ট্রিলার। এ সময় রাস্তায় শিশুটি চলন্ত পাওয়ার ট্রিলারে উঠতে চেষ্টা করে। ওই সময় পাওয়ার ট্রিলারের নিচে শিশুটি চাপা পড়ে মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলম ভ‚ঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ করেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পাওয়ার ট্রিলারটি জব্দ করে। পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

নোয়াখালীতে পাওয়ার ট্রিলারের চাপায় শিশুর মৃত্যু

আপডেট: ১০:৫৯:৩৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৮ মে ২০২৪