৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে তালগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে তালগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত মো.গোলম নবী (৫০) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডে কবির চৌকিদার বাড়ির জয়নাল আবেদীনের ছেলে।

রোববার (২৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নবী বাড়ি সংলগ্ন একটি তালগাছ থেকে তাল পাড়তে উঠলে অসাবধানতা বশত গাছ থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, বিষয়টি নিহতের পরিবার থানাকে অবহিত করেনি। তবে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

শিগগিরই খুলে দেওয়া হবে বন্ধ গার্মেন্টস কারখানা: স্বরাষ্ট্রমন্ত্রী

কোম্পানীগঞ্জে তালগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট: ০১:০৭:৫৮ অপরাহ্ণ, রবিবার, ২৬ মে ২০২৪