২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালী সদর উপজেলায় পশুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

মোঃ নুর হোসাইন :
নোয়াখালীর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত মো.হাসান ওরফে রকি (২৮) উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের শাহাদাতপুর গ্রামের কালিয়া বাড়ির নুর ইসলামের ছেলে। সে পেশায় একজন ডেকোরেটর মিস্ত্রী ছিল।

শনিবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইজদী শহরের হাউজিং বালুর মাঠের অস্থায়ী পশুরহাটে এই ঘটনা ঘটে।

পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হাউজিং বালুর মাঠে অস্থায়ী পশুরহাটে ডেকোরেটরের কাজ চলছিল। একপর্যায়ে সেখানে অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

নোয়াখালী সদর উপজেলায় পশুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

আপডেট: ০৫:১৩:০৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ জুন ২০২৪