
স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি ইয়া এলাহি নামের পাথর বোঝায় একটি জাহাজ ভাসানচর নিকটবর্তী বঙ্গোপসাগরের ফুলতলা এলাকায় প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে ডুবে গেছে। জাহাজটিতে থাকা মাস্টারসহ ১১ জনকে জীবিত উদ্ধার করেছে নোয়াখালীর হাতিয়ার জেলেদের ফিশিং ট্রলারগুলো।
উদ্ধারকৃতদের নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যানঘাটে নিয়ে আসা হয়। জাহাজটিতে প্রায় ৮০০টন পাথর ছিল।
ভাসানচর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুবউদ্দিন বলেন, পাথর বোঝাই একটি জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।পরে জাহাজে থাকা নাবিক ও শ্রমিকদেরকে মাঝিরা উদ্ধার করে । তাদের তাৎক্ষণিক ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় তারা একটি জিডি করবে বলে রাত ১১টায় জানিয়েছে।














