
মোঃ নুর হোসাইন:
নোয়াখালী জেলা শহর মাইজদীর প্রধান সড়কে গতিরোধকে কোন চিহ্ন বা সতর্কীকরণ নেমপ্লেট না থাকায় উল্টে গেছে ট্রাক।
আজ ভোরে জেলা শহর মাইজদীর মোহাম্মদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির কারণে এমনিতেই রাস্তা স্পট দেখা যাচ্ছিলো না তার উপরে এই স্পিরিট ব্রে-কার বা গতিরোধকে কোন ধরনের সতর্কীকরণ চিহ্ন না থাকায় বাঁশ ভর্তি ট্রাক টি স্বাভাবিকভাবে পূর্ণ গতি নিয়ে গতিরোধকের উপর তুলে দিলে ট্রাকের সামনের অংশ উল্টে যায়। এতে তেমন ক্ষয়ক্ষতি নাহলেও ড্রাইভার ও হেলপার আহত হন।
স্থানীয় ব্যাবসায়ী ও গাড়িচালকরা জানান, নোয়াখালী-লাকসাম ফোর লেন সড়কের প্রায় দু বছর পেরিয়ে গেলেও এতদিন এখানে কোন স্পিরিট ব্রে-কার ছিলো না। হঠাৎ করে দুদিন আগে সড়ক বিভাগের লোকজন রাতের আঁধারে শহরের ব্যাস্ততম এরিয়া মোহাম্মদিয়া হোটেলের সামনে গতিরোধক বসায়। কিন্ত সড়ক বিভাগের উদাসীনতা ও দায়িত্বহীনতায় এই গতিরোধকে কোন ধরনের রং করা হয়নি এবং সতর্কীকরণ চিহ্ন ও দেওয়া হয়নি। এছাড়াও টানা বৃষ্টিতে এ গতিরোধক চালকদের চোখেই পড়েনা। এতে করে প্রায় এখানে গাড়ি গুলো পূর্ণ গতি নিয়ে উঠে যায়। গতকাল রাতেও বেশ কয়েকটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে এখানে সতর্কীকরণ চিহ্ন এবং রং না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।














