২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে এনসিপির শ্রমিক উইংসের পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ নুর হোসাইন :
জুলাই বিপ্লবের নেতৃত্বের হাতে প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইংসের নোয়াখালী জেলা শাখার কো-অর্ডিনেশন কমিটির প্রথম পরিচিত সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৩ জুন) বিকালে নোয়াখালী জেলা প্রেসক্লাব হলে এ পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে এনসিপি শ্রমিক উইংসের নোয়াখালী জেলা সমন্বয়কারী কবি মহিন উদ্দিন স্বাধীন জসিমের সঞ্চালনায় ও যুগ্ম সমন্বয়কারী আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি শ্রমিক উইংসের কেন্দ্রীয় সংগঠক শেখ রুবেল।

এসময় বক্তারা বলেন, জুলাই বিপ্লবে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। অতএব শ্রমিক বান্ধব সরকার এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তারা আরো বলেন, শুধুমাত্র নির্বাচনের জন্য শতশত মানুষ জীবন দেয়নি। জুলাই সনদ ঘোষণা করতে হবে তারপরে বিচার এবং সংস্কার নিশ্চিত করে নির্বাচনের আয়োজন করতে হবে। বিচার ও সংস্কার সম্পন্ন না করে এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে নির্বাচনের আয়োজন করলে দেশবাসীকে সাথে নিয়ে এনসিপি প্রতিরোধ গড়ে তুলবে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি নোয়াখালী জেলা সংগঠক অহিদ উদ্দিন মুকুল, হুসাইন আহমেদ গালিব, রাশেদুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির সদস্য সৌরভ হোসেন সবুজ, রিয়াজ আল মাহমুদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা যুগ্ম সদস্য সচিব মোঃ নূর হোসাইন। এনসিপি শ্রমিক উইংস নোয়াখালী জেলা যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হাসান রাফি, সংগঠক সফিকুল আলম আসিফ, গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধি নুর ইসলাম মাহি প্রমুখ।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

নোয়াখালীতে এনসিপির শ্রমিক উইংসের পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট: ১০:২৪:০৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ জুন ২০২৫