২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দলবল নিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা নোয়াখালীর সেই ছাত্রদল নেতা বহিস্কার

মোঃ নুর হোসাইন :
নোয়াখালীর সেনবাগে এইচএসসি পরীক্ষার হলে দলবল নিয়ে প্রবেশ করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করার অভিযোগে সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দফরত সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের দলীয় প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক নির্দেশনা ও প্রচলিত নিয়ম লঙ্ঘন করে নোয়াখালী জেলা শাখার অধীন সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ সানাউল্লাহকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, নোয়াখালীর সেনবাগে এইচএসসি পরীক্ষার হলে দলবল নিয়ে প্রবেশ করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করার অভিযোগে সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। যদিও সানাউল্লাহর দাবি,পরীক্ষা শুরুর আগে তিনি শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং নিজেই ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন।

পরীক্ষা চলাকালীন নিয়ম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের ১০০ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা পরীক্ষা পদ্ধতির স্বচ্ছতা ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে সাধারণ মানুষের মাঝে ।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

দলবল নিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা নোয়াখালীর সেই ছাত্রদল নেতা বহিস্কার

আপডেট: ১২:১৩:২১ পূর্বাহ্ণ, শনিবার, ২৮ জুন ২০২৫